বসতভিটা উচ্ছেদ
গোমস্তাপুরে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগীরা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অর্ধশত বছরের পুরনো বসতভিটা উচ্ছেদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি সংখ্যালঘু হিন্দু পরিবার। জাল নোটিশ দেখিয়ে জমি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকিতে মেহেরপুর গ্রামের কর্মকার পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।